চাঁচোল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড বাড়ানো এবং 24 ঘন্টার জন্য অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। যেহেতু মালদা সদর থেকে চাচোলের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। সেক্ষেত্রে অতি সহজেই চাচোল মহকুমার বাসিন্দাদের মালদা মেডিকেল কলেজে এসে চিকিৎসা করাটাও খুব কষ্টকর। এক্ষেত্রে চাচোল এলাকার বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখেই চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল নতুন করে কোভিড -১৯ হাসপাতাল চালু এবং অক্সিজেন সরবরাহ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক নিহার ঘোষ।
ইতিমধ্যে তার এই প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছেন তিনি । পাশাপাশি চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ ।উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে চাঁচোল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে কোন কোভিড পরিষেবা চালু হয় নি। যা নিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে সংশ্লিষ্ট মহাকুমার রোগীদের। এছাড়াও অক্সিজেনের সুব্যবস্থা নিয়েও নানান সমস্যার মধ্যেও পড়তে হয়েছে রোগী ও তাদের পরিজনদের।
এই পরিস্থিতিতে এখন চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল ন্যূনতম এই দুটি আধুনিক পরিষেবা রাখার ইতিমধ্যে জোর দিয়েছে মহকুমা স্বাস্থ্য দপ্তর। আর সেই বিষয়ে উদ্যোগ নিয়েছে চাচলের তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। এছাড়াও চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল আলাদা করে অক্সিজেন ট্রিটমেন্ট প্লান্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

0 Comments