কোচবিহারের অশান্তি পাকাতে আসছেন রাজ্যপাল জাগদীপ ধনকর। অভিযোগ নাটাবাড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। বৃহস্পতিবার কোচবিহার আসার কথা রয়েছে রাজ্যপালের শীতলকুচি মাথাভাঙ্গা সিতাই শহর কোচবিহারের একাধিক জায়গায় যাওয়ার কথা রয়েছে তার রবীন্দ্রনাথের অভিযোগ কোচবিহার রাজ্য সরকার প্রশাসনের সাহায্যে অনেকটাই শান্তি প্রতিষ্ঠা করেছে এই শান্তির পরিবেশ নষ্ট করতে আসছেন ধনকর। নির্বাচনের আগে বিজেপি নেতারা কোচবিহারে এসে প্ররোচনামূলক মন্তব্য করার কারণেই কোচবিহারে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটেছে।


 শীতলকুচিতে যা ঘটেছে তা বিজেপির প্ররোচনার ফল। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট প্রক্রিয়া করিয়েছে বিজেপি, রীতিমতো দলীয় ক্যাডার হিসেবে কাজ করিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তাই শীতলকুচি তে প্রাণ হারাতে হয়েছে নির্দোষ ভোটারদের। আরো একবার কোচবিহারে রাজ্যপাল আসছেন প্ররোচনা দিতে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি কোচবিহারে এসে তিনি যেন বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে না ঘরে গোটা কোচবিহার জেলা জুড়ে যে সমস্ত তৃণমূল কর্মীদের প্রাণ গিয়েছে যাদের বাড়ি ভাঙচুর হয়েছে যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন তাদের পরিবারের সঙ্গেও যেন কথা বলেন রাজ্যপাল শুধুমাত্র উত্তেজনামূলক কথাবার্তা বলে কোচবিহারে নতুন করে যেন অশান্তি না পাকান তিনি।