মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভার সদস্য হয়েছেন ঝাড়গ্রাম থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিরবাহা  হাঁসদা ।তিনি রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার  প্রতি মন্ত্রী হিসেবে নিজের দায়িত্বভার বুঝে নিয়েছেন ।এরপর তিনি ঝাড়গ্রামে নিজের বাড়িতে ফিরে আসেন । বুধবার সকাল থেকেই নিজেই স্কুটি চালিয়ে  শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে  করোনা নিয়ে সচেতন করছেন এবং সর্বস্তরের মানুষকে তিনি মাস্ক ব্যবহার করার আবেদন করেছেন। তিনি বলেন আমাদের প্রথম কাজ হলো করোনা পরিস্থিতির মোকাবিলা করা।


 তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন করোনা নিয়ে মানুষকে সচেতন করা এবং করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মত প্রতিটি মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানাচ্ছি । সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা  বলেন জঙ্গলমহলের একটা সমস্যা রয়েছে সেটা হল হাতির সমস্যা। সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে । তবে তার আগে করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে আমাদের জরুরী দরকার মানুষকে সচেতন করার।


 করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হাতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে তিনি জানান। সরকারি লালবাতি গাড়ি পেয়েছেন তা সত্ত্বেও তিনি বুধবার সকাল থেকেই লালবাতি গাড়ি ছেড়ে দিয়ে স্কুটিতে করে ঝাড়গ্রাম শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে মানুষকে করোনা নিয়ে সচেতন করছেন। রাজ্যের প্রতি মন্ত্রী  বিরবাহা হাঁসদা স্কুটিতে চেপে বিভিন্ন এলাকায় গিয়ে করোনা নিয়ে মানুষকে সচেতন করতে দেখায় খুশি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।