বছর ১৫ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ,মুখে গামছা চাপা দিয়ে নদীর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটে শনিবার ভোরে কুলতলি থানার মেরিগঞ্জ ১ নম্বর পঞ্চায়েতের নয়াপাড়ায়। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ওই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে।
ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বারুইপুর মহকুমা নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সুত্রে খবর, ধৃতের নাম সামসুল ঘরামি। তাকে দুপুরে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

0 Comments