উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ড নিয়ে অলআউট বৃষ্টি নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো প্রতিবাদের পথকে হাতিয়ার করে এই প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে কাজে লাগানোর উদ্যোগ নিল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদ। ইতিমধ্যে জেলা তৃণমূল ছাত্র পরিষদ ভার্চুয়ালি তীব্র প্রতিবাদ শুরু করেছে।
জেলা তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে খবর হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের ফেসবুক পেজে প্রতিদিন গ্রামীণ জেলার ৮ টি কলেজের মধ্যে থেকে বাছাই করা ২/৩ জন ছাত্রী লাইভ এর মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে খবর এর ফলে একদিকে যেমন হাথরাস কান্ডের বিরোধিতা করা হচ্ছে অন্যদিকে সেইরকম বিজেপির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মধ্যে জনমত গঠনের চেষ্টা হচ্ছে।
দলের এই কর্মসূচি নিয়ে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান জানান করণা পরিস্থিতিতে কলেজ পড়ুয়াদের নিয়ে পথে নামতে না পারায় ভার্চুয়ালি সভার মাধ্যমে এই প্রতিবাদ করা হচ্ছে।
তিনি জানান ইতিমধ্যে এই ফেসবুক লাইভ নিয়ে ছাত্রদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।লাইক এর পাশাপাশি প্রচুর পরিমাণে এই ভার্চুয়ালি প্রতিবাদ সভার প্রচুর শেয়ার হচ্ছে বলে জানান তিনি।

0 Comments