গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ শুক্রবার রাতে তল্লাশি চালিয়ে বিজেপি কর্মীর বাড়িতে অস্ত্রের সন্ধান পেল। গ্রেপ্তার করা হয় ওই বিজেপি কর্মীকে। ঘটনাটি ঘটে বকুলতলার বেলেদুর্গানগর পঞ্চায়েতের পূর্ব রুপনগরে। ধৃতের নাম বলরাম নস্কর। 


উদ্ধার হয়েছে একটি একনলা বন্দুক, ২৩ রাউন্ড কার্তুজ। তাঁকে শনিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। পুলিশ জানায়, অস্ত্র কোন বড় পরিকল্পনার জন্য মজুত করা হয়েছিল। তবে তা কি উদ্দ্যেশ্যে বাড়িতে রাখা ছিল তার তদন্ত চলছে। এর সাথে আর কারা জড়িত তার সন্ধানে তল্লাশি চালাবে পুলিশ।  


এই বিষয়ে জয়নগর ২ ব্লকের তৃনমূল নেতা শিক্ষক সাহাবুদ্দিন শেখ বলেন, ওই বিজেপি কর্মী বেআইনি অস্ত্র বাড়িতে রেখে এলাকায় অশান্তির চেষ্টায় ছিল। বারুইপুর পূর্ব বিজেপির জেলা সহ সভাপতি হিল্লোল সাহা অস্বীকার করে বলেন,বলরাম বিজেপির কর্মী নয়। ওনাকে ফাঁসানো হচ্ছে অনুমান।