আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো তৃণমূল কংগ্রেসের নতুন দলীয় কার্যালয়। শুক্রবার বিকেলে নবদ্বীপ ব্লকের চর মাজদিয়া চর ব্রহ্মনগর অঞ্চলে ফিতে কেটে দলীয় কার্যালয়েটির উদ্বোধন করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা।
এছাড়াও এই দিন স্বরুপগঞ্জ ঘাট বাস স্ট্যান্ড এলাকায় একটি পথ সভায় যোগদান করেন বিধায়ক। বিধায়ক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব বৃন্দ।

0 Comments