নদীয়া শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত সাহেব ডাঙ্গা গ্রামে কিছুদিন আগে কালনা ফ্রিজের আওতাভুক্ত জমির ভাগ বাটোয়ারা নিয়ে এলাকায় ব্যাপক বোমাবাজিতে সংবাদের শিরোনামে এসেছিলো গ্রাম প্রশাসনের সর্বময় কর্তাদের উপস্থিতিতে ওই এলাকায় পুলিশ ক্যাম্প বসিয়ে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিলো বেশ কিছুদিন।
কিন্তু বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ মাঝের পাড়া গ্রামে সকল চাষির জমাকৃত পাটকাঠির গাদায় দশ বারোজন মুখ বেঁধে আগুন ধরিয়ে দিয়ে যায় বলেই দাবি মাঝেরপাড়া এলাকাবাসীর তাদের বক্তব্য অনুযায়ী দিল চুরাকে ক্যাম্পে যথেষ্ট পরিমান পুলিশ মজুদ থাকার পরও এ ঘটনা ঘটে।
এ বিষয়ে উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া যুক্ত আছে। অন্যদিকে উত্তর এবং দক্ষিণ পাড়ার অধিবাসীবৃন্দ জানান ওরা নিজেদের পাটকাটির গাদায় নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে আমাদের নামে পুলিশের কাছে অভিযোগ করছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি।

0 Comments