বর্ধমানের রমনাবাগানে প্রকৃতি বীক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন মন্ত্রী জানান, আগামীদিনে রমনার বাগানে মিনিজুতে পশু চিকিৎসালয়,পাখিরালয় ও ফুডপার্ক তৈরির প্ররিকল্পনা আছে। মডেল, ওয়েল পেন্টিং আর আলোয় সেজেছে রমনাবাগান প্রকৃতি বিক্ষণ কেন্দ্র।পূর্ববর্ধমানের বিভিন্ন বন ও জীববৈচিত্র্য রয়েছে। পূর্বস্থলীর চুপিতে যেমন রয়েছে পাখীরালয়।
সেখানে বহু পরিযায়ী পাখির আনাগোনা হয়, আসেন বিদেশী পর্যটকরাও। একইসঙ্গে জেলার বিভিন্ন এলাকায় হাতির উপদ্রব দেখা যায়। এছাড়াও বিভিন্ন সাপ ও পাখিরও দেখা মেলে এখানে। এই সবের হালহকিকত থাকবে এই প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে। ছবি, মডেলের পাশাপাশি ইংরেজী ও বাংলাতে থাকবে বিষয়ের সার সংক্ষেপ। বর্ধমান বনবিভাগের এক কর্তা বলেন, বর্ধমান জেলার কোন কোন জায়গায় কি কি বন রয়েছে তাঁর ছবি সহ বর্ণনা রাখা হয়েছে মিউজিয়ামে।
বর্ধমান ডিভিশনের ফরেস্ট অফিসার দেবাশিষ শর্মা বলেন, পশ্চিমবঙ্গ জু অথোরিটির উদ্যোগে ১৩ লক্ষ টাকা ব্যয়ে এই কেন্দ্রটি নির্মিত হয়েছে। রমনা বাগানের পশুপাখীদের পাশাপাশি এই মিউজিয়ামও মানুষের মন জয় করবে।

0 Comments