শনিবার বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক এর কলা গ্রাম অঞ্চলের ছুতার গেড়িয়া থেকে বসনচক পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা, তৃণমূল কংগ্রেসের নেতা মোহাম্মদ রফিক সহ আরো অনেকে। প্রতিবাদ মিছিল শেষে ছুতারগেড়িয়া এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ওই প্রতিবাদ সভায় কেশপুরের বিধায়ক তথা মহিলা তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সভানেত্রী শিউলি সাহা বলেন শান্ত কেশপুর কে অশান্ত করে তোলার জন্য চক্রান্ত শুরু করেছে লাল জার্সি খুলে গেরুয়া জার্সি পরা বিজেপির লোকেরা। তিনি বলেন অনেক মানুষ কে খুন করেও ওদের রক্তের স্বাদ মিটেনি।তাই ওরা কেশপুরকে অশান্ত করার চক্রান্ত শুরু করেছে।
কেশপুরে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি শান্তকেশপুর কে অশান্ত হতে দেবেন না। যারা কেশপুর কে ফের অশান্ত করার জন্য চক্রান্ত শুরু করেছে তিনি তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন কেশপুরের মাটি থেকে বিজেপিকে উৎখাত করতে হবে।
বিজেপি কেশপুরের প্রতিটি এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকদের উপর হামলা শুরু করেছে। এক সময় যারা মানুষ খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল তারা এখন সিপিএম দল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন আর বিজেপি দলের নাম লিখে সেই আগের মত উগ্র মূর্তি ধারণ করেছে।
তাই খুনি সিপিএমের কর্মীরা বিজেপি দলে নাম লিখিয়ে ফের কেশপুরে সন্ত্রাস শুরু করেছে। তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তিনি বলেন যারা দীর্ঘদিন এলাকায় না থেকে বাইরে থেকে কেশপুর কে অশান্ত করার চক্রান্ত করছে বিজেপির খাতায় নাম লিখিয়ে তারা এখন কেশপুর কে অশান্ত করার জন্য চক্রান্ত করছে। তিনি বলেন কেশপুরের মানুষ কেশপুরকে অশান্ত হতে দেবে না।
কেশপুর শান্ত থাকবে। কেশপুরের উন্নয়ন হয়েছে আগামী দিনে আরো উন্নয়ন হবে। তাই তিনি সর্বস্তরের মানুষকে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে কেশপুর শুধু নয় পশ্চিম মেদিনীপুর জেলা থেকে উৎখাত করার ডাক দেন। উন্নয়নের কাজ কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান।

0 Comments