করোনায় আক্রান্ত হয়েছেন প্রণব মুখোপাধ্যায়। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন প্রণবদার দ্রুত আরোগ্য কামনা করি। 


অন্যদিকে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও।করোনা ভাইরাসে আক্রন্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্য টুইটে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, প্রণবদার দ্রুত আরোগ্য কামনা করি। আমার প্রার্থনা সবসময় তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে রয়েছে।


করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন হাসপাতালে অন্য রোগের চিকিৎসা করাতে গিয়েছিলেন। সেখানে করোনা পরীক্ষা করানো হয় তাতে পজিটিভ রিপোর্ট এসেছে।করোনা পজিটিভ রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে আইসোলেশনে গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।