প্রস্তুতি সময়: ১৫ মিনিট;
রান্নার সময়: ৩০ মিনিট;
মোট সময়: ৪৫ মিনিট;
উপকরণ
২ কাপ ব্রাউন রাইস
৪ কাপ জল
১ কাপ কাটা বোতাম মাশরুম
১/২ কাপ পেঁয়াজ কুচি
২ চা-চামচ রসুন কুচি
১/৪ কাপ কাটা বেবি কর্ন
১/২ কাপ কাটা গাজর
১/২ কাপ কাটা সবুজ বেল পেপার
১/২ কাপ গোটা মৌরি
৩ টেবিল চামচ অলিভ অয়েল
২ টেবিল চামচ লেবুর রস
২ টেবিল চামচ ওরচেস্টারশায়ার সস
১ চা চামচ কালো গোল মরিচ গুঁড়ো
১ চা চামচ মাখন
লবন স্বাদমতো
গার্নিশের জন্য টোস্টেড চিনাবাদাম
কিভাবে তৈরী করতে হবে
গ্যাসে একটি পাত্র বসান এবং তাতে অলিভ অয়েল গরম করে রসুন কুচি দিন। রসুনের সুগন্ধ বের হলে তাতে
পেঁয়াজ কুচি দিন এবং নরম না হওয়া পর্যন্ত ভাজুন।
ব্রাউন রাইস ভালো করে ধুয়ে , ৪ কাপ জল এবং লবণ দিয়ে একটি পাত্রে ঢাকনা দিয়ে ঢেকে ১৫ মিনিট ধরে রান্না করুন।
এর মধ্যে একটি প্যান গরম করে মাখন দিন এবং তাতে কাটা মাশরুম দিন। ওরচেস্টারশায়ার সস দিয়ে মাশরুমের সাথে টস করুন। এক মিনিটের জন্য রেখে দিন।
অন্য দিকে চাল ১৫ মিনিটের জন্য রান্না হওয়ার পরে কাটা সবুজ বেল পেপার , গাজর, মৌরি এবং কর্ন দিয়ে দিন। একটি ঢাকনা দিয়ে ঢেকে ১০-১২ মিনিট ধরে রান্না করুন।
এর পর আগের থেকে সিজন করা মাশরুম দিয়ে দিন এবং আরও ৪-৫ মিনিটের জন্য রান্না করুন।
হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন এবং
লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন।

0 Comments