কয়েক দিনের  মধ্যেই দিলীপ ঘোষের রাজনৈতিক বয়ানে বড় পরিবর্তন। রাজ্যে একাই দলকে ক্ষমতায় আনার দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। তবে দলের সাংগঠনিক অবস্থা যে খুব ভাল নয়, তা স্বীকার করে নিয়েছেন তিনি।


 মালদহে তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি করেছে। কমেছে সাংগঠনিক শক্তি, দায়ী তৃণমূল এদিন প্রাতর্ভ্রমণে বেড়িয়ে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দলের সাংগঠনিক শক্তি কমেছে। পাশাপাশি কোনও কোনও জায়গায় বুথে কমিটি না তৈরি হওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানা গিয়েছে।


তবে দলের সাংগঠনিক শক্তি কমার জন্য শাসকদলের পেশিশক্তিকে দায়ী করেছেন তিনি। ব্যর্থতা সংখ্যালঘু এলাকায় এদিন দিলীপ ঘোষ স্বীকার করে নেন, তাঁরা সংখ্যালঘু এলাকায় সেভাবে দাঁত ফোঁটাতে পারেননি। অনেকের ইচ্ছা থাকলেও শাসকদলের ভয়েই আসতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।



 দিলীপ ঘোষ বলেন, তিনি এইভাবে সাধারণ মানুষের সঙ্গে মেশায়, তাঁরা(সাধারণ মানুষ) তা গ্রহণ করেছেন। সাধারণ মানুষও তাঁর সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন তিনি।