এটিএম জালিয়াতির ঘটনায় যাদবপুর থানা এলাকার একটি কল সেন্টারে তল্লাশি চালালো সোনারপুর থানার পুলিশ। সোমবার সকালে ওই কল সেন্টারে তল্লাশি অভিযান চালানো হয়। ওই কল সেন্টারের মাধ্যমে কয়েক লক্ষ টাকার এটিএম জালিয়াতি করা হয়েছে বলে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই কল সেন্টার থেকে রাহুল কুমার সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ওই কল সেন্টার থেকে এটিএম জালিয়াতি আরো ঘটনা রয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। তল্লাশি করে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

0 Comments