বারুইপুরে ছিনতাই। ব্যাঙ্ক থেকে সরকারি ঘর তৈরির ২৩ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরবার পথে এক মহিলার প্ল্যাস্টিক ব্যাগ থেকে টাকা নিয়ে গলির মধ্যে দিয়ে অটো করে চম্পট দিল দুই দুষ্কৃতি। অভিযোগ,অটো করে পিছু ধাওয়া করে মহিলা কিছু বুঝে ওঠার আগেই হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।





অটো চালকের বাঁদিকে বসেছিল ওই দুষ্কৃতি। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে  বারুইপুরের ১০ নম্বর ওয়ার্ড ঋষি বঙ্কিম নগরে চার্জ সংলগ্ন এলাকায়। এর জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, বারুইপুর উকিলপাড়ায় এক পোল্ট্রি ফার্মের কর্মীকে অস্ত্র দেখিয়ে ৯৭ হাজার টাকা নিয়ে বাইকে করে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতি।