পণের টাকা না পাওয়ায় বধূকে খুনের ঘটনা ঘটল নরেন্দ্রপুরে। এই ঘটনায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মৃতের নাম বিপাশা নস্কর (২২)। স্থানীয় ও পুলিস সূত্রে খবর,  তিন বছর আগে বিয়ে হয় বিপাশার। তারপর থেকেই স্বামী স্বপন নস্করের সঙ্গে দেনাপাওনা নিয়ে  অশান্তি লেগেই ছিল।



এই দম্পতির একটি পুত্র সন্তান আছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার থানাতে অভিযোগ জানান বিপাশার পরিবার। এরপর শ্বশুরবাড়ি থেকে দু লক্ষ টাকার দাবি করে মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর সেই টাকা দিতে না পারায় মেয়েকে খুন করা হয়েছে।




ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানাতে খুনের অভিযোগ জানিয়েছেন পরিবারের লোকেরা। ঘটনার পর থেকে পলাতক নিহতের শ্বশুরবাড়ির লোকেরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস ।