ট্রেলার থেকে রাস্তায় অ্যালাইনমেন্ট মেশিন পড়ে বিপত্তি খিদিরপুর রোডে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। বিকেল সওয়া তিনটে নাগাদ ওই মেশিন ক্রেন দিয়ে তোলা সম্ভব হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ১৫ নাগাদ আপ খিদিরপুর রোড দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসছিল ট্রেলারটি।
তখনই ঘটে দুর্ঘটনা। অ্যালাইনমেন্ট মেশিনটি ট্রেলার থেকে রাস্তায় উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের আধিকারিকরা। এরপর মেশিনটি সরানোর ব্যবস্থা করা হয়। নিয়ে আসা হয় ২টি ক্রেন সহ একাধিক সরঞ্জাম। মেশিনটিকে সরাতে বেগ পেতে হয়।
প্রায় ৮ ঘন্টার চেষ্টায় মেশিনটি রাস্তা থেকে সরানো হয়। এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। রাস্তায় যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। ওই লেন দিয়েই গাড়ি পাশ করানো হয়। রাস্তায় গাড়ি কম থাকায় কোনও যানজট হয়নি।

0 Comments