দক্ষিণ 24 পরগনার কাশীপুরে টিউশনে গিয়ে নিখোঁজ হয়ে গেল সপ্তম শ্রেনীর ছাত্রী।পাঁচদিন পরেও ছাত্রীটির কোন হদিশ পাওয়া যায়নি বলে দাবি পরিবারের লোকেদের। এ নিয়ে কাশীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই পড়ুয়ার বাবা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।




নাবালিকার পরিবারের দাবি,  শুক্রবার দুপুরে সে কাঁঠালিয়া বাস স্ট্যান্ডের কাছে একটি কোচিং সেন্টারে যায়।কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের অভিযোগ, স্থানীয়  সাহিন তরফদার ওরফে রিঙ্কু ওই নাবালিকাকে ফুঁসলিয়ে  নিয়ে গিয়েছে। কারণ ঘটনার পর থেকে উধাও ওই ব‍্যক্তি।




পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আদৌ শুক্রবার ওই নাবালিকা কোচিং ক্লাসে গিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অপহরণ না ওই নাবালিকা কারোর সঙ্গে চলে গিয়েছে সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যে ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেছেন ছাত্রীর পরিবার তার খোঁজ চলছে।