স্নান করতে গিয়ে দ্বারকেশ্বর নদে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের। মৃত ছাত্রের নাম মৃণালকান্তি ফৌজদার। ঘটনাটি ঘটে বাঁকুড়ার ওন্দা থানার দ্বারকেশ্বর নদের পিংরুই ঘাটে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে উদ্ধার হয় মৃত ছাত্রের দেহ।
স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার পিংরুই গ্রামের বাসিন্দা অভ্র কান্তি ফৌজদার ও মৃণালকান্তি ফৌজদার দুই ভাই স্নান করতে গিয়েছিল স্থানীয় দারকেশ্বর নদের পিংরুই ঘাটে। স্নান করার সময় নদীর জলের স্রোতে হঠাৎ তলিয়ে যায় মৃণাল। অন্য ভাই অভ্র কোনক্রমে জল থেকে উঠে স্থানীয় বাসিন্দাদের খবর দিলে শুরু হয় উদ্ধার কাজ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও। শুরু হয় তল্লাশি।
মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে দু কিলোমিটার দূরে নদের জলে ভাসতে দেখা যায় মৃণালকান্তির দেহ। এরপরই পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

0 Comments