বাংলায় করোনা  আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়ালো। একদিনে মৃত ৪৯ জন৷ আক্রান্ত আরও প্রায় ৩ হাজার৷ তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ হাজারের বেশি৷ একদিনে টেস্ট হয়েছে ২৭ হাজারের বেশি৷ 

তবে এই পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাটা ১ লক্ষ ছাড়িয়ে গেল৷ মোট আক্রান্ত ১ লক্ষ ১ হাজার ৩৯০ জন৷ সোমবার সংখ্যাটা ছিল ৯৮ হাজার ৪৫৯ জনে৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে ২৫ হাজার ৮৪৬ জন হয়েছে৷ একদিনে কমেছে ১৮৫ জন৷ সোমবার ছিল ২৬ হাজার ৩১ জনে৷রবিবার সংখ্যাটা ছিল ২৬ হাজার ৩৭৫ জনে৷ একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৪৯ জনের৷ 

সোমবার সংখ্যাটা ছিল ৪১ জন৷ সেই তুলনায় আজ মঙ্গলবার মৃতের সংখ্যাটা বেশি৷ কিন্তু রবিবারের বুলেটিনে মৃতের সংখ্যাটা ছিল ৫৪ জন৷ তবে এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২,১৪৯ জনের৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিন হাজারের বেশি৷মঙ্গলবারের তথ্য অনুযায়ী,একদিনে ৩,০৬৭ জন৷ সোমবার ছিল ৩,২০৮ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৭৩ হাজার ৩৯৫ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হল ৭২.৩৯ শতাংশ৷ 

সোমবার ছিল ৭১.৪৩ শতাংশ৷ রবিবার ছিল ৭০.২৪ শতাংশ৷ বাংলায় প্রতিদিনই বাড়ছে করোনা টেস্টের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ২৭ হাজার ১৫ টি৷ এটাই একদিনে সর্বোচ্চ টেস্ট৷ সোমবার ছিল ২৬ হাজার ২৯৭ টি৷এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১১ লক্ষ ৫৯ হাজার ২১১টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১২,৮৮০ জন৷ 

যে ৪৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৮ জন৷ উত্তর ২৪ পরগনারও ৯ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৫ জন৷ হুগলি ৩ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ মুর্শিদাবাদ ৫ জন৷ দক্ষিণ দিনাজপুর ৩ জন৷ দার্জিলিং ১ জন৷