করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে এবার  প্রচার অভিযানে পথে  নামলেন মধ্যমগ্রাম ফরওয়ার্ড ব্লক লোকাল কমিটির সদস্যরা। একদিকে করোনা সচেতনতা অন্যদিকে এলাকা স্যানিটাইজ এই দুইয়ের মাধ্যমে এবারে পথে নামলেন তারা। দলীয় পতাকা ঘাড়ে নিয়ে মাইক্রফন হাতে  প্রচার করলেন তারা। 


সামাজিক দূরত্ব নয়, শারিরীক দুরত্ব  বজায় রাখুন, মাক্স ব্যবহার করুনপ্রয়োজনে কোন সমস্যায় পড়লে তাদেরকে বলুন তারা আপনাদের পাশে থাকবে এই অঙ্গীকার নিয়ে মানুষের পাশে গেলেন মধ্যমগ্রাম ফরওয়ার্ড ব্লক লোকাল কমিটির সদস্যরা।   মানুষকে সচেতন করার পাশাপাশি গোটা এলাকাজুড়ে জীবানু মুক্ত করতে স্যানিটাইজিং  করলেন তারা।