আপাতত চলবে না প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন। পরবর্তী নোটিস দেওয়া না পর্যন্ত প্যাসেঞ্জার ও সাবার্বান রেলের পরিষেবা চালু হবে না। সোমবার রেলের তরফে একটি বিজ্ঞপ্তি সামনে আসে। 

যেখানে বলা হয় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত রেল পরিষেবা। যদিও স্পেশাল ট্রেন চলবে বলে জানানো হয়। যদিও এরপর সেই খবরকে ভুয়ো বলা হয়।এর ২৪ ঘন্টা পর মঙ্গলবার ভারতীয় রেলের তরফে জানানো হল যে আপাতত পরবর্তী নোটিস দেওয়া অবধি প্যাসেঞ্জার ও সাবার্বান রেলের পরিষেবা চালু হবে না। 

তবে এর কোনও সমসয়ীমা দেওয়া হয়নি এবার। রেলের তরফ থেকে বলা হয়েছে যে ২৩০টি ট্রেন চলছে, সেগুলি চলতে থাকবে।মুম্বইয়ে যে লোকাল ট্রেন পরিষেবা চলছে, সেটিও চলবে বলে জানিয়েছে মন্ত্রক। বিশেষ ট্রেনগুলিতে কত লোক হচ্ছে, সেটির দিকে নজর রাখা হয়েছে। প্রয়োজনে বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।