গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল তৃণমূল কর্মীর দেহ । মৃতের নাম তৈফিক উদ্দিন লস্কর ( ৫৮)। ঘটনাটি ঘটেছে সোনারপুরের বৈকন্ঠপুর যাদব সরকার রোড। মঙ্গলবার দুপুরে তৈফিক উদ্দিনের ফ্ল্যাটের পাশের বাগানের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।



এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোনারপুর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে ওই তৃণমূল কর্মী বাড়ির বাজার করেন। সেই বাজার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে পিছনের বাগানে যান।





অনেকক্ষন ধরে তিনি ফ্ল্যাটে ফিরছেন না দেখে পরিবারের লোকজন খোঁজ করতে বের হন। আর তখনই তাঁরা দেখেন ওই ঘরের মধ্যে লুঙ্গি পড়ে কোমরে গামছা বাঁধা অবস্থায় তৈফিকের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর ময়নাতদন্তের রিপোর্ট আসার পর কিভাবে তৃণমূল কর্মীর মৃত্যু হল সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে তবে প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে।