চীনা মাঞ্জার সুতোয় জড়িয়ে গাছের ডালে ঝুলতে থাকা জখম বাজ পাখি উদ্ধার। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ২৬ নং ওয়ার্ডের নোনা খালপাড়ে।



 জানা গেছে মঙ্গলবার সকালে  বিদু সিংহ নামে এক ব‍্যক্তির বাড়ির সামনের গাছে চীনা মাঞ্জার সুতোতে জড়ানো অবস্থায় বাজ পাখিটিকে ঝুলতে দেখে। পরে তিনি বাজ পাখিটিকে গাছ থেকে নামিয়ে  তার শরীর থেকে সুতো খুলে পাখিটিকে বাড়িতে নিয়ে আসেন। পরে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য তিনি বন দপ্তরে খবর দেন।