করোনা আবহে দেশ পালন করতে চলেছে ৭৪তম স্বাধীনতা দিবস। সেই উজ্জাপনের আগে
দেশের জনগণের উদ্দেশে এদিন ভাষণ রাখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি দেশের
করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে তাঁদের অভাবনীয় প্রচেষ্টার প্রসংশা করেন। করোনা
আবহে সারা দেশ একযোগে লড়াই করেছে বলেও এদিন বলেন রাষ্ট্রপতি।
এদিন রাষ্ট্রপতি বলেন, 'করোনা ভাইরাস বিভাজন মানে না, ফলে মানুষ যে
বিভাজন তৈরি করেছে যুগে যুগে এখন তার ঊর্ধ্বে উঠে একজোট হয়ে পৃথিবী তথা জগতকে
বাঁচাতে হবে।' নিজের ভাষণে ভেদাভেদ ভুলে মানবতাকে বাঁচানোর আর্জি জানান
রাষ্ট্রপতি কোবিন্দ।

0 Comments