কন্যাশ্রী  দিবসের দিনেই আত্মঘাতী হলেন নবম শ্রেণির এক স্কুল ছাত্রী। গলায় ওড়নার ফাস লাগিয়েই সে আত্মঘাতী হয়েছে।মৃত ছাত্রীর নাম প্রিয়া মুন্ডা(১৬)। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার বেলিয়াঘাটা এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।ছাত্রীর আত্মঘাতীর কারন পরিবারের লোকজনের কাছেও পরিস্কার নয়। 




পরিবার সুত্রে  জানা গেছে প্রিয়া মুন্ডা বেলিয়াঘাটা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার রাতে স্বাভাবিক খাওয়ার পরেই ঘরে গিয়ে শুয়েছিল।প্রিয়াদের চাষী পরিবার।শুক্রবার সকালের দিকে মাঠে চাষের কাজে যাওয়ার আগে মেয়েকে ডাকতে গিয়েছিলেন বাবা নিমাই মুন্ডা। কিন্তু মেয়ের সাড়া শব্দ না পেয়ে তিনি জানালা খুলতে দেখতে পান ঘরের বাশের আড়ার সাথে গলায় ওড়নার ফাস দিয়ে ঝুলছে।





তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।মৃতার বাবা নিমাই মুন্ডা বলেন বাড়িতে কোন অশান্তি ছিল না।কেউ মেয়েকে বকাঝকাও করে নি।তা সত্বেও কি কারনে মেয়ে আত্মঘাতী হল বুঝতে পারছি।মেয়ের সাথে কারোর প্রেমের সম্পর্ক ছিল বলেও জানি না।