বাঁশ দিয়ে পিটিয়ে নির্মমভাবে ভাইয়ের হাতে দাদা খুন। মৃতের নাম আসেদ শেখ (৫৬)। এই ঘটনায় হরিহরপাড়া থানার হুমাইপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাই হজরত শেখ ও পরিবারের লোকজন।
অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুমাইপুর গ্রামের বাসিন্দা আসেদ শেখ ও হজরত শেখ একই জায়গায় দুজনের ধানের জমি রয়েছে। সেই জমিতে পাম্প মেশিনে সেচ দিচ্ছল তারপর মেশিনের তেল ফুরিয়ে যায়।
ছোট ভাইকে তেল আনার কথা বলে কোন কথা না শোনাই বড় ভাই রেগে যায় তারপর দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। আচমকাই ছোট ভাই হজরত শেখ বাশ লাঠি দিয়ে আঘাত করতে থাকে দাদা আসেদ শেখ কে । ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দাদা । স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হরিহরপাড়া বহরান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসিক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় দুই পক্ষের ৫ জন আহত।

0 Comments