রাজ্যের মন্ত্রী ও পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ করোনায় আক্রান্ত। তৃনমূল কংগ্রেস সূত্রে জানা যায়, সোমবার তিনি কলকাতায় যান। সেখানে শারীরিক অসুস্থার জন্য ডাক্তার দেখান। সেখানেই করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার রিপোর্ট পজেটিভ আসে।
বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। তৃনমূল সূত্রে খবর বর্তমানে তিনি ভাল আছেন। করোনা আবহে, লকডাউনের মাঝেও যেটুকু কাজ করার সুযোগ পেয়েছেন, তার পূর্ণ সদ্ব্যবহার করেছেন মন্ত্রী। করোনা রোগীদের দেখভালের কাজেও তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে করেছেন।

0 Comments