জমি থেকে পাওয়া ৪ কেজি ওজনের একটি তিল কাছিম উদ্ধার করল বন দপ্তর। জানা গেছে মঙ্গলবার সকালে এক ব্যাক্তি জমিতে তিল কাছিমটিকে দেখতে পেয়ে সেটাকে ধরে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল। সেই সময় জনৈক তনুজয় ভৌমিক নামে এক ব্যাক্তি তিল কাছিমটিকে দেখতে পেয়ে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
পরে বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। উলুবেড়িয়া বন দপ্তরের রেঞ্জ অফিসার সুকুমার সরকার জানান উদ্ধার হওয়া তিল কাছিমটিকে ছেড়ে দেওয়া হবে।

0 Comments