করোনা আটকাতে ফের লকডাউন করা হবে হাবরায়।আজ হাবরায় এক দলীয় সভায় যোগ দিতে
এসে এই কথা বলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার কথায় হাবরায় এখনও পর্যন্ত
১৯৪ জন আক্রান্ত। ক্রমশ সংক্রমণ ছড়াচ্ছে তা আটকাতেই আবার লক ডাউন দরকার। অচিরেই
পুর প্রশাসক মন্ডলী ব্যবসায়ীদের সঙ্গে বসে লক ডাউনের দিন স্থীর করবে।একই সঙ্গে
হাবরার বানীপুরে ৫০ বেডের সেফ হোম চালু হবে।সেটিকে ২০০ বেড পর্যন্ত বাড়ানো হবে বলে
তিনি জানান।
একই সঙ্গে দেশ জুড়ে করোনার প্রকোপের মাঝে বিজেপি সভাপতি হাসপাতালের
থেকে মন্দির তৈরি করাকে গুরুত্বপূর্ণ মনে করাকে এই দিন কটাক্ষ করেন তৃনমুলের জেলা
সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তার দাবী দিলীপ ঘোষ মস্তানের ভাষায় কথা বলছে।মানুষ তার
জবাব দেবে।ওঁকে বিজেপি কর্মীরা দিল্লী র হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাক।
আর
বারাকপুরে অর্জুনকে জিতিয়ে মানুষ কি ভুল করছে তা তারা বুঝতে পারছে।আগামী নির্বাচনে
মানুষ আর এই ভুল করবে না বলে মত তাঁর। এই দিন দলীয় বৈঠকে বলেন এলাকার প্রাক্তন কাউন্সিলররা নিজের নিজের
এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করবেন। আর হাবরায় গঙ্গার জল সরবরাহের পাইপ লাইনের বকেয়া
কাজ আগানী ১ মাসের মধ্যেই শুরু হবে।
আর তারপরেই শহরের ভাঙ্গাচড়া রাস্তা সরাই এর কাজ
শুরু হবে।ঘোষণা হাবরার বিধায়কের।রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই দিন
জানান রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ এর অধীন রেশব গ্রাহক রা এবার থেকে পুরানো
স্কেলেই অর্থাৎ কার্ড পিছু ১ কেজি চাল পাবেন। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নির্দেশ মত
তার জন্য এই রেশন গ্রাহকদের দিতে হবে না কোন অর্থ। খাদ্যমন্ত্রী অভিযোগ করেন কেন্দ্র রাজ্যের এই খাদ্য
যোজনায় কোন সাহায্যই করছে না কেন্দ্র।

0 Comments