মছলন্দপুর ১ নং এসসি-এসটি-ওবিসি সেলের পরিচালনায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হলো। রবিবার বিকেল বেলা মছলন্দপুর ভূদেব স্মৃতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান।  ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।  




এরপর আদিবাসী সেলের বিভিন্ন সংগঠনের সদস্যরা নৃত্য, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী সংস্কৃতির ধারক ও বাহক বিরসা মুন্ডার স্মরণে এবং স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের অবদানকে মনে রেখে বিশেষ মর্যাদার সঙ্গে এই দিবস  পালন করা হয়। পশ্চিমবঙ্গ  রাজ্যজুড়ে প্রত্যেকটি জেলায় ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়।  তাই এই দিনটিকে স্মরণ করে মছলন্দপুরেও গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে পালিত হলো।