আত্মঘাতী হলেন এক সরকারি কর্মী। মৃতের নাম কল্যাণ বিশ্বাস। সোনারপুর থানার গড়িয়া পাঁচপোতা এলাকায় ঘটেছে এই ঘটনা। তিনি রাইটার্সে কর্মরত ছিলেন। বুধবার ভোরে তাঁর দেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্বশুরবাড়িতে বেশকিছুদিন ধরে থাকছিলেন তিনি। শ্বশুরের শরীর খারাপ বলে সেখানেই ছিলেন কল্যণবাবু। এদিন ভোরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্ত্রী অঞ্জনা বিশ্বাস। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

0 Comments