প্রচুর পরিমাণ চোরাই সামগ্রী সহ তিনজন চোরকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিস। গোপন সুত্রে খবর পেয়ে মালির বাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সোনারপুরের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে এই সব চুরি যাওয়া সামগ্রী ।
তদন্তে পুলিস জানতে পেরেছে, বিভিন্ন জায়গা থেকে চুরি করে এই সব জিনিসপত্র নানা দোকানে বিক্রি করে দিত তারা। এই ঘটনায় একজন দোকানদারকেও গ্রেপ্তার করা হয়েছে। এই চোরের দল ফাঁকা বাড়িগুলিকেও টার্গেট করত। সেখান থেকে নানা বাসনপত্র সহ অন্যান্য সামগ্রী চুরি করে বাজারে বিক্রি করে দিত তারা।
বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, এই চোরের দল অনেকদিন ধরে কাজ করছিল বলে আমাদের কাছে খবর আসে। সেই মত তল্লাশি চালিয়ে এদের ধরা হয়। এর পিছনে আর কেউ আছে কিনা, তা খোঁজ করা হচ্ছে।

0 Comments