পরিবেশ নষ্ট করে কখনোই উন্নয়ন নয়। এ ব্যাপারে সচেতন কেন্দ্র-রাজ্য উভয়ই সরকার। তাদের কাছ থেকে কাজের বরাদ্দ পেলে মানতে হবে এই নীতি। শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ওয়ান ওয়ে রাস্তা সম্প্রসারনের জন্য কাটা পড়ে ছিল কিছু গাছ l  আর তারই ঘাটতি মেটানোর জন্য প্রায় দ্বিগুণ পরিমানে রাস্তার দু'পাশ দিয়ে লাগানো হচ্ছে গাছ।




সারা বিশ্ব জুড়ে চলছে পরিবেশ বাঁচানোর আন্দোলন । এনএইচ এর রাস্তা বড়ো করার জন্য এক সময় বড় বড় গাছও কাটতে হয়েছিল  ।




বুধবার নদিয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের বাহাদুরপুর- মায়াকোলে গাছ লাগাতে দেখা গেল এসইডাবলু কোম্পানির শ্রমিকদের । শ্রমিকদের পক্ষে পিন্টু ঘোষ জানান শিশু,কৃষ্ণচূড়া,অর্জুন সহ বিভিন্ন রকম গাছ রোপণ করা হচ্ছে ও গাছগুলি রক্ষা করতে দেওয়া হচ্ছে ঘেরা।