সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও ছবি পোস্টের জেরে  এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোবরডাঙ্গা থানার পুলিশ। অভিযোগমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে অন্য একটা ছবির সঙ্গে বিকৃত করে সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট করে গতকাল রাতে। 


এই ঘটনার পরে এলাকার তৃণমূল কর্মী ও সমর্থকরা  যুবককে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হাবরা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় একটা  রাজনৈতিক দল কুরুচিকর প্রচার চালাচ্ছে। গতকাল দুটো পোস্ট পাওয়া গেছে। আশাকরি প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। 


যদি না হয় এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হলে সেই রাজনৈতিক দল এর দায় নেবে।এরকম নোংরা কাজ কোনও একটা রাজনৈতিক দল বারবার করে চলেছে। এটা রাজনীতি নয়এটা নোংরা-নীতি বলা ভালো।