করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস। আজ মহেশতলা পৌরসভা এবং  হাসপাতালের কর্মীরা তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়ে হাততালির মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়।




 গত ৫ ই আগস্ট দুলাল বাবু তাঁর স্ত্রীর নামাঙ্কিত কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে। প্রথম টেস্টে তার কোভিড পজিটিভ ধরা পড়লেও দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে তার করোনা নেগেটিভ আসে।




 আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলো। দুলাল বাবু বাড়িতে যাওয়ার সময়ে হাসপাতালের চিকিৎসক, কর্মী এবং মহেশতলা বাসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।