লাখো ভক্তের ভিড় নেই। ফাঁকা মন্দির চত্বর। প্রবেশদ্বারে ব্যারিকেড-করোনা আবহে কৌশিকী অমাবস্যায় সম্পূর্ণ ভিন্ন ছবি তারাপীঠ মন্দিরে। কথিত আছে, কৌশিকী অমাবস্যার দিনে সিদ্ধি লাভ  করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় ভক্তের সাধনায় সন্তুষ্ট হয়ে দেখা দিয়েছিলেন তারা মা। সেই থেকে কৌশিকী অমাবস্যা তারাপীঠ মন্দিরে অত্যন্ত সমারোহে পালন করা হয়।



রাজ্য তো বটেই দেশ এমনকি বিদেশ থেকে বহু পর্যটক কৌশিকী অমাবস্যার পুজোয় অংশ নেন। তারাপীঠ মন্দির ভক্ত সমাগমে গমগম করে কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন ছবি তারাপীঠ মন্দিরে। এমনিতেই করোনা সংক্রমণের আশঙ্কায় মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তারাপীঠ মন্দিরে প্রবেশ পথে ব্যারিকেড করে আটকে দেয়া হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, মন্দিরে নিজস্ব নিরাপত্তা রক্ষীরা।




 তারাপীঠ মন্দির সূত্রে জানা গিয়েছে, ভক্ত সমাগম না হলেও কৌশিকী অমাবস্যার পুজো রীতি মেনেই হবে। রাতে তারাপীঠ মন্দিরে যজ্ঞ হবে। তবে তাতে বাইরের কোনো ভক্তের অংশগ্রহণ করার সুযোগ থাকছে না। কোন পুণ্যার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র মন্দিরের সেবায়েত এবং পুরোহিতরা অংশগ্রহণ করবেন