মঙ্গলবার দমদমের পশ্চিম কমলাপুর এলাকা থেকে এক টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। যা ঘিড়েও রহস্য দানা বেঁধেছে। যদিও টোটোচালকের পরিবার দমদম থানায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে।
পুলিশ সূত্রের খবর, এ দিন দমদম পশ্চিম কমলাপুর এলাকার বাসিন্দা নারায়ন প্রধানের(৩৫) মৃতদেহ উদ্ধার হয় কমলাপুরের এক পার্কের পাঁচিলের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, এ দিন ওই ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির গলায় একটি ক্ষতচিহ্ন মিলেছে।
পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্তি রক্ত ক্ষরণের জেরে মৃত্যু হতে পারে। পুলিশের আরও অনুমান, ওই ব্যক্তি মদ্যপানও করেছিল। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নামে দমদম থানায় একাধিক চুরির অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, সোমবার রাত থেকে বাড়ি ফেরেননি ওই টোটো চালক।
এরপরে এ দিন সকালে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তাদের অভিযোগ, খুন করা হয়েছে নারায়নকে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। পুরোন শত্রুতা না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

0 Comments