বিজেপি-সিপিএমে বড়ো ভাঙন বসিরহাটের সন্দেশখালি ব্লকে। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর উপস্থিতিতে প্রায় 2 হাজার জন বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মঙ্গলবার। এদিন "বাংলার গর্ব মমতা" অনুষ্ঠানে নবাগত তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ও সন্দেশখালি বিধানসভার কনভেনার শেখ সাজাহান।
এদিন অনুষ্ঠান শেষে বিধায়ক সুকুমার মাহাতো জানান, এদিন যেসব বিজেপি কর্মীরা তৃনমূলে যোগদান করেছে তাদের মধ্যে কেউ বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান আবার কেউ ছিলেন প্রাক্তন উপপ্রধান। তিনি আরো বলেন এছাড়াও বিজেপির সক্রিয় কর্মীরা যেভাবে এদিন তৃনমূলে যোগদান করেছে তাতে সন্দেশখালিতে বিজেপির ধরাশায়ী হবে।

0 Comments