বিজেপির হাতে মার খেল বিজেপি। বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত 6 জন। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 1নম্বর ব্লকের  এর চিলাখানা ২গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দেওচড়াই মোড় সংলগ্ন এলাকায় । আহতদের মধ্যে 4 জন তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীনবলে  জানা যায় ।


 বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। নব্য আদি বিজেপি গোষ্ঠী কোন্দল বলেই জানা গিয়েছে।  বিজেপি নেতা দিলীপ বর্মন ও  বিমল সরকার  গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বিমল সরকারের ছেলে রাজীব সরকারের অভিযোগ, বর্তমানে জেলা পার্টি অফিস থেকে কোনরকম মিটিং মিছিল করার অনুমতি নেই ।



দিলীপ বর্মন  বিজেপি কর্মীদের ওপর দলবল নিয়ে এসে চড়াও হয় মারধর করে, মাথা ফাটিয়ে দেওয়া হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীর। বর্তমানে তারা তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । তারা আরও দাবি করে এরা সবাই নতুন বিজেপিতে এসেছেন ।



যদিও এই বিষয়ে  নব্য বিজেপি নেতা দিলীপ বর্মন কোন মন্তব্য করতে চাননি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কোচবিহারে বিজেপিতে বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে।এদের নিজেদের মধ্যে প্রায়ই সংঘর্ষ লেগে রয়েছে। কার নেতৃত্বে দল চলবে জেলায় তাই নিয়ে নিজেদের মধ্যে বিবাদ রয়েছে । নিজেরাই যেখানে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার সেখানে তারা সাধারণ মানুষের কাজ কি করে করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।