বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার অভিযোগে এক অ্যাপ নির্ভর গাড়ি চালককে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সওয়া ১১টা নাগাদ হাওড়ার চিন্তামণি দে রোডে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কুকুরকে চাপা দেয়। এরপর গাড়িটি একটি ক্লিনিকের সামনে এক ব্যক্তিকে ধাক্কা মারে। গাড়িটি রাস্তার দোকানেও ধাক্কা মারে। হাওড়া থানার পুলিশ এসে গাড়ি সহ চালককে আটক করে। আহত ব্যক্তি পেশায় রিক্সাচালক।




তাকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, ক‍্যাব চালক মদ‍্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তার জেরেই দুঘর্টনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে ঘটনার তদন্ত চলছে।