বেশ কয়েক মাস ধরেই দেগঙ্গা,হাড়োয়া,বসিরহাট সহ বাদুরিয়া এলাকা থেকে বাইক চুরির ঘটনা ঘটছিল।বিভিন্ন থানায় অভিযোগও দায়ের হয়েছিল।পুলিশ তদন্ত শুরু করলেও  চক্রের পাণ্ডাদের ধরা যাচ্ছিল না‌। অবশেষে বৃহস্পতিবার বাইক চুরির সাথে যুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



ধৃতদের জেরা করে চারটি নামি সংস্থার বাইক উদ্ধার করেছে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল নিতাই গায়েন, ক্ষুদিরাম শীল, মহম্মদ সইফুল ইসলাম এবং নুর মহম্মদ মন্ডল।ধৃতদের বুধবার হাজির করা হয়েছিল বারাসত আদালতে।ধৃতদের ৫ দিনের পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।




 পুলিশ সুত্রে জানা গেছে বাইক চুরির এই চক্রটি প্রথমে বাইক চুরি করত।এরপর মুহুর্তের মধ্যে নম্বর প্লেট খুলে ফেলত।পরে সুযোগ সুবিধা মতো চুরি করা বাইক বাংলাদেশে পাচার করত।