ফেলে যাওয়া এটিএম কার্ড ব্যবহার করে অন্যের অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম টুটুল বিশ্বাস। কালনা থানার দেউড়া গ্রামে তার বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে।
টাকা তুলে নেওয়ার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। তার একটি এটিএম কার্ড পুলিস বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের বাহিরসর্বমঙ্গলা পাড়ার বাসিন্দা মুন্সি মহম্মদ সাহেবুর কিছুদিন আগে শহরেরই পুরসভা ভবন লাগোয়া এটিএম কাউন্টার থেকে ৬ হাজার টাকা তোলেন।
তাড়াহুড়োয় তিনি মেশিন থেকে এটিএম কার্ড বের করতে ভুলে যান। কিছুক্ষণ পর তাঁর অ্যাকাউন্ট থেকে তিন দফায় ২৫ হাজার টাকা তুলে নেওয়া হয়। মুন্সি মহম্মদ সাহেবুর সাইবার থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্তে নেমে টুটুল বিশ্বাসকে গ্রেফতার করে।

0 Comments