দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে। বুধবার গুপিয়া বিলে ভেসে ওঠে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। আজ সকালে স্থানীয় মৎস্যজীবীরা দেহ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ উদ্ধার করে মৃতদেহটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি পুরুষের। বয়স আনুমানিক ৫০ বছর। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যেহেতু দেহে পচন ধরে গিয়েছে তাই অন্তত 4 থেকে 5 দিন আগে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের অনুমান, খুন করে দেহ বিলের জলে ফেলে দেয়া হয়ে থাকতে পারে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।

0 Comments