পুকুরে স্নান  করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই বোনের। বুধবার ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার শাকধুয়া গ্রামে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত দুই নাবালিকার নাম শিথিকা বর্মন ও সুমি বর্মন।





জানা গেছে, এদিন দুপুরে ওই দুই নাবালিকা স্থানীয় পুকুরে  নেমে যায়। আচমকা জলের পাকে পড়ে তলিয়ে যায় দুজনেই। পরিবারের লোকেরা তাদের উদ্ধার করে রায়গঞ্জ গভঃ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। আপাতত পুলিশ মৃতদেহ দুটি মেডিকেলের মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।