উলুবেড়িয়া পুর এলাকায় সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় পুর এলাকার আংশিক লক ডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল প্রশাসন। বুধবার উলুবেড়িয়া পুরসভায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সাপ্তাহিক যে লকডাউন রাজ্য সরকার ঘোষণা করেছে সেই দিনগুলোতে সম্পূর্ণ লকডাউন থাকবে।
প্রশাসন সূত্রে খবর, উলুবেড়িয়া পুরসভা এলাকায় করোনা সংক্রমণের প্রকোপ কমাতে একমাস আংশিক লকডাউন করার পর ১২ আগষ্ট থেকে আংশিক লক ডাউন শিথিল করা হয়।
সংক্রমণ বৃদ্ধি না পাওয়ায় আংশিক লকডাউনও সম্পূর্ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। বর্তমানে উলুবেড়িয়া পুর এলাকায় সুস্থতার হার প্রায় ৭৮ শতাংশ বলে জানা গিয়েছে।

0 Comments