প্রবল ঘুর্নিঝড়ের বিরল দৃশ্য দেখা গেল বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের তালসাগরা গ্রামে। সোমবার বিকালে সন্ধ্যের ঠিক আগে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় ওই এলাকায়।  তার মাঝেই এলাকার মানুষ প্রত্যক্ষ করেন গ্রাম লাগোয়া ধানজমিতে ঘুর্নির আকারে বাতাস উপরে উঠে যাচ্ছে।




 প্রায় তিন মিনিট স্থায়ী হয় এই ঘুর্নি। ঘুর্নির তিব্রতা এতটাই ছিল যে জমির জল অনেকটা উচু পর্যন্ত উপরে উঠে যায়।  ঘুর্নির এমন বিরল দৃশ্য গ্রামবাসীদের অজানা থাকায় প্রাথমিক ভাবে অনেকে ভয় পেয়ে যান। স্থানীয় ভাবে জানা গেছে ঝড়টি তালসাগড়ায় সৃষ্টি হয়ে  পার্শ্ববর্তী সালনা,  বাড়াবন ও আকড়াশাল পর্যন্ত যায়।  আকড়াশালের পর ঝড়টি আর দেখা যায়নি। এই ঝড়ে তেমন ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।