করোনা আক্রান্ত স্বামীকে শশ্মানে দাহ বাড়ি ফিরে নিজের বিশেষ চাহিদা সম্পুর্ন ১৯ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী মা। জানা গেছে হাওড়ার রাজাপুর থানার রঘুদেবপুরের ঘরভাঙা বাসুদেবপুরের বাসিন্দা
 দেবনাথ দে (৪৭) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে  শনিবার ভর্তি  হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে এবং সেদিনই মারা যান তিনি। এরপরে তার করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ ধরা পড়ে। সোমবার দুপুরে দেবনাথ দে কে শিবপুর শ্মশানে দাহ করতে যান তার স্ত্রী ও পরিবারের সদস্যরা।




দাহ করার পর বাড়ি ফিরে তার স্ত্রী ঘটিয়ে ফেলেন এই মর্মান্তিক ঘটনা। মৃতের আত্মীয়দের দাবী যেহেতু স্বামী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সেই শোকেই তার ছেলেকে মেরে নিজে আত্মঘাতী হয়েছে।