বাগুইআটির নৃশংস খুনের ঘটনায় বুধবার  পাঁচ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বারাসত আদালতের বিচারক। সাজাপ্রাপ্তরা হলেন রঞ্জু দে, কালিদাস অধিকারি,প্রবীর সরকার,টুকাই বিশ্বাস এবং বাপি রমন। এই হত‍্যা কাণ্ডে ধৃত অপর চার জনকে বেকসুর খালাসের নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারক।



২০১৬র ২৫ ফেব্রুয়ারি সকালে বাগুইআটি থানার জগৎপুর খালপাড়ে নৃশংসভাবে খুন করা হয় সঞ্জয় রায় ওরফে বুড়োকে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রঞ্জু দে,কালীদাস আধিকারী, প্রবীর সরকার, টুকাই বিশ্বাস, বাপি রমনকে গ্রেপ্তার করেছিল।




তাদের বাড়ি বাগুইহাটি, নিউটাউন সহ আশপাশের থানা এলাকায়।  এই ঘটনায় ধৃত ৯ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২,১২০বি সহ একাধিক ধারায় মামলা করেছিল পুলিশ।