মহেশতলার সারেঙ্গাবাদ হাই স্কুলে ১০ কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ গ্রীড কানেক্টেড সৌর বিদ্যুত প্রকল্পের উদ্ধোধন করলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জী। এক সময়ে এই স্কুলেই পড়াশোনা করে ছিলেন মন্ত্রী। তাঁর বাড়ি মহেশতলার সারেঙ্গাবাদেই।
নিজের সেই পুরানো স্কুলেই তিনি এই সৌর বিদ্যুত প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই সৌর বিদ্যুত প্রকল্প। অনেক সময়ই তাপ বিদ্যুত প্রকল্পের ওপর ভরসা করা যায় না। যখন তখন ওই বিদ্যুত চলে যায়।
ফলে স্কুল কর্তৃপক্ষকে অসুবিধার সন্মুখীন হতে হয়। এছাড়াও স্কুলকে মাসে প্রচুর পরিমান বিলও মেটাতে হয়। সেজন্য রাজ্য সরকারের বিভিন্ন স্কুলে এই সৌর বিদ্যুত প্রকল্প চালু করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুলে প্রচুর পরিমান বিদ্যুতের বিল আসে সেই সমস্ত স্কুলেই বসান হচ্ছে সৌর বিদ্যুত প্রকল্প। তাঁর মতে একটি বিধানসভা কেন্দ্রের তিনটি সরকারি স্কুলে এই সৌর বিদ্যুত প্রকল্প বসানো হবে বলে ঠিক করা হয়েছে।

0 Comments